Wednesday , 4 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 4, 2026 12:27 pm

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. হাছান উদ্দীন। বর্তমানে তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

১লা মার্চ (রবিবার) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের মেয়াদ আগামী ১৮ মার্চ শেষ হবে বিধায় তার পরিবর্তে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. হাছান উদ্দীনকে উক্ত অনুষদের ডিন হিসেবে ১৯ মার্চ থেকে পরবর্তী ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি এ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালনের জন্য প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বর্তমানে ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব।”

অন্যদিকে বিদায়ী ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “দায়িত্ব পালনকালে সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নতুন ডিনের নেতৃত্বে অনুষদ আরও এগিয়ে যাবে বলে আমি আশা করি।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মোংলায় ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন

কুবিতে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

‎হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও দোষারোপ

জাবিতে খাবার হোটেলে গাঁজা জব্দ, কর্মচারীরা লাপাত্তা