Wednesday , 25 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে শিয়ালচড়া রাস্তার মেরামত কাজের উদ্বোধন, জনকল্যাণে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 25, 2025 9:44 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

গতকাল ২৪ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিয়ালচড়া গ্রামের দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তার মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জনস্বার্থে আয়োজিত এ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক স্বস্তি ও সন্তোষের অনুভূতি সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি বলেন,জনসেবা ও সমাজ উন্নয়ন জামায়াতে ইসলামীর একটি নৈতিক দায়িত্ব। রাস্তার এই মেরামত কাজের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব হবে—এটাই আমাদের বড় অর্জন। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, মানুষের পাশে থাকাই আমাদের নীতিগত অঙ্গীকার।

তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী কোনো দলীয় স্বার্থে নয়, বরং ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জনগণের আস্থা পেলে এই জনপদের সার্বিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ মিলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন, ইউনিয়নের বাইতুল মাল সেক্রেটারি মোঃ শাহরিয়ার হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালচড়া গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও ব্যবহারের অনুপযোগী ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জামায়াতের তত্ত্বাবধানে রাস্তাটির মেরামত কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জনগণের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামীর এই ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়ন করছে স্থানীয়রা। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত

কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১

ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা