Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আবাসন সংকটসহ বিভিন্ন দাবিতে চবিতে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 2, 2026 7:00 am

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের আবাসন সংকট, নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস নিশ্চিতসহ একাধিক দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর শাখা নেতৃবৃন্দ।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত স্মারকলিপিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আবাসিক হলের সিট সংকট, নিরাপত্তা ঝুঁকি এবং আধুনিক সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংগঠনটি জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা একটি স্বচ্ছ ও শিক্ষাবান্ধব প্রশাসনের প্রত্যাশা করলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ ও সিট বৃদ্ধি,অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভর্তুকিভিত্তিক আবাসন ব্যবস্থা,ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু,প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত,স্বাস্থ্যসেবা, লাইব্রেরি ও আইটি সুবিধার উন্নয়ন, শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার উন্নয়ন,দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালু।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা এবং তাদের স্মরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হব।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে দুর্গোৎসবের সমাপ্তি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

দেশে শতাব্দীপ্রাচীন সহাবস্থানের বার্তা দেবে বুদ্ধপূর্ণিমা

এআই চালাতে নতুন চিপ উন্মোচন গুগলের

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

বছর পেরোলেও ৬০ পদে নিয়োগ নেই