Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

৯ মার্চ থেকে ঈদের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2026 1:06 pm

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ অনুযায়ী ২৫ মার্চ পর্যন্ত পবিপ্রবির সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

নোটিশে আরও বলা হয়, প্রভোস্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ১০ মার্চ দুপুর ১২টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। ছুটি শেষে ২৫ মার্চ সকাল ৬টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে।

তবে ছুটির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের জরুরি দপ্তরসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে এবং রোস্টার ভিত্তিতে কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঈদুল ফিতরের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

ইরানে হামলা ও হরমুজ প্রণালীতে জাহাজে আগুন, বাড়ল তেলের দাম

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে উধাও শিক্ষক

মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল

কুড়িগ্রামে শিশু সহ চার প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ