সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ক্লাস ও পরিক্ষা বর্জন

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাভাবিপ্রবি প্রেস ক্লাব নামে একটি অননুমোদিত ভুয়া ফেইসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে উক্ত বিভাগের শিক্ষার্থীরা গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন। নির্ধারিত সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ক্লাস ও পরিক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি উক্ত ফেইসবুক পেইজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে মামলা দায়ের করবে। পাশাপাশি শিক্ষার্থীরা উল্লেখ করেন সন্তোষজনক কোনো ঘোষণা না আসলে পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।

ঘটনার বিষয়ে উক্ত বিভাগের শিক্ষার্থী মো নাজমুল হাসান ভূঁইয়া বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীর মর্যাদা ও একাডেমিক পরিবেশ রক্ষার্থে প্রয়োজন হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।

লিখিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসেন বলেন, প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করছে অপরাধীকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

এদিকে অপপ্রচারের প্রভাবে বর্তমানে ব্যবস্থাপনা বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩