Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 2:05 pm

নবাবগঞ্জের বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি মক্তব থেকে শুরু করে মিসকাত পর্যন্ত ধারাবাহিক ও মানসম্মত ইসলামী শিক্ষা প্রদান করা হচ্ছে। অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীরা পাচ্ছে সুশৃঙ্খল পাঠদান, চারিত্রিক গঠন ও আধুনিক শিক্ষার সমন্বয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাস, হিফজ ও নাজেরা বিভাগ, মক্তব শিক্ষা, আরবি ব্যাকরণ, ফিকহ, হাদিস ও তাফসিরসহ সব বিষয়েই রয়েছে দক্ষ শিক্ষকমণ্ডলী। তারা নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তুলছেন।

স্থানীয় অভিভাবকরা জানান, বান্দুরা আল-আমীন মাদ্রাসার পরিবেশ অত্যন্ত শান্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব। ফলে প্রতি বছরই এখানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিশুর নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে এই মাদ্রাসা আজ এলাকাবাসীর আস্থার জায়গা হয়ে উঠেছে।

মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মান নিয়ে কথা বলতে গিয়ে জামেয়া ইসলামীয়া বান্দুরা আল-আমীন মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা মুফতী আল আমীন সাহেব বলেন, “আমরা নুরানি মক্তব থেকে মিসকাত পর্যন্ত প্রতিটি স্তরের পাঠদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করি। দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত ও আমল-আখলাকে উজ্জ্বল শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক ইসলামী শিক্ষা ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বান্দুরার মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের কাজের প্রেরণা। ভবিষ্যতে আরও উন্নত মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মাদ্রাসা কর্তৃপক্ষ আরো জানায়, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য উচ্চতর বিভাগ ও আধুনিক শিক্ষার আরও সুযোগ যোগ করার পরিকল্পনা রয়েছে। মানসম্মত ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

কুবি চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ট্রাক্টর উল্টে কিশোর নিহত

ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান জাবি শিবিরের

সীমান্তে ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১ জন আটক

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ