Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

লালমনিরহাটে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সিপিবির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 10:09 am

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের সামনে দুর্নীতি, কালো টাকা, প্রশাসনিক কারসাজি ও পেশিশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লালমনিরহাট জেলা শাখা।

আজ ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা উল্লেখ করেন, যারা দেশে নির্বাচনের প্রক্রিয়াকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পথে পরিচালিত করছে, যেমন কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং ক্ষমতার অপব্যবহার—তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আরও দাবি রাখেন,(১) জামানত কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে (২) নির্বাচনী ব্যয়ের জন্য সীমা ৫ লাখ টাকা রাখতে হবে (৩) চলমান দুর্নীতি, কালো টাকা ও নির্বাচনী বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন, এবং সংখ্যালঘু ও সাধারণ ভোটারের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেয়া উচিত।

সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আরও বলেন যে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এই সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তাদের মতে, এজন্য নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অপরিহার্য।

জেলা সিপিবির নেতারা মন্তব্য করেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর হতে হবে।

তারা বলেন, “নির্বাচন হতে হবে জনগণের, কালো টাকা ও ক্ষমতার দখলদারদের নয়।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আজ বিশ্ব পরিবেশ দিবস

ন্যায্যমূল্যে সার নিশ্চিতে কৃষি অফিসের যত আয়োজন

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন