Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 2:51 pm

মো:ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোত জয়রাম নয়াপাড়া গ্রামের তরুণ মো. জোবায়ের হোসেন (২২) হাঁস পালন করে গড়ে তুলেছেন নিজের সফলতা ও স্বাবলম্বিতা।

মাত্র ১২০০টি হাঁস দিয়ে শুরু করেছিলেন তিনি। শুরুতে বাচ্চা হাঁস কিনতে খরচ হয় প্রায় ৪৮ হাজার টাকা। বর্তমানে তার খামারে রয়েছে ৪৫০টি হাঁস, যেগুলো থেকে প্রতিদিন গড়ে ৩৫০টি ডিম সংগ্রহ করেন।

প্রতিটি ডিমের বাজারমূল্য ১৪ টাকা হওয়ায়, জোবায়ের প্রতিদিন ডিম বিক্রি করে পান প্রায় ৪,৯০০ টাকা।

এখন প্রতিটি হাঁসের বাজারমূল্য প্রায় ৬০০ টাকারও বেশি। হাঁস পালন থেকে ভালো আয় করে তিনি নিজের পরিবারের পাশাপাশি এলাকার তরুণদেরও অনুপ্রাণিত করছেন।

জোবায়ের জানান, “চাকরি পাওয়ার আশায় একসময় টাকা খরচ করেছিলাম, কিন্তু কোনো ফল পাইনি। পরে সিদ্ধান্ত নেই নিজের পায়ে দাঁড়ানোর। এখন বুঝতে পারছি, পরিশ্রম করলে গ্রামেও সম্মান ও আয় দুটোই সম্ভব।”

তিনি আরও বলেন, “বর্তমান বাজারে চাকরি পাওয়া অনেক জটিল ও অনিশ্চিত। হাঁস পালনই এখন আমার প্রধান আয়ের উৎস।”

স্থানীয়রা জানান, জোবায়েরের এই সফলতা দেখে এলাকার অনেক যুবকই হাঁস ও হাঁসের ডিম উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। তার উদ্যোগ গ্রামীণ যুব সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ

কাঁঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন, তৃণমূলে সাংগঠনিক জোরদারকরণের আহ্বান

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বনপাড়া পৌরসভার গরীবের পল্লী চিকিৎসক রন্জিত মারা গেছেন

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছে : রাষ্ট্রীয় টেলিভিশন