Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোম্পানীগঞ্জ মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং: বাড়ছে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 12:14 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। পর্যটননির্ভর এই অঞ্চলে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পর্যটকবাহী গাড়ির চাপ থাকে, ফলে সড়কটি সারাদিনই থাকে ব্যস্ত। তার ওপর মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর ইচ্ছেমতো গাড়ি রেখে রাখার প্রবণতাই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত দুর্ঘটনার প্রায় ৭৫ শতাংশই হয়েছে রাস্তার ওপর পার্কিংয়ের কারণে।

রাস্তা পার হওয়ার সময় কিংবা শাখা রোড থেকে মূল রোডে উঠার সময় পার্কিংকৃত ট্রাকের কারণে দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে উপজেলা পরিষদের গেইট থেকে লাচুখাল বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ট্রাকের সারি দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগ সৃষ্টি করছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, “চকবাজার, সাকেরা ও টুকেরবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং আরও বিশৃঙ্খলা তৈরি করছে। মাঝে মধ্যে পুলিশকে দেখা যায়, তবে স্থায়ী সমাধান মিলছে না।”

কোম্পানীগঞ্জ থানার ট্রাফিক সার্জেন্ট পাংকু তালুকদার বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং চালকদের পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে অনুরোধ জানাচ্ছি।”

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, আমি নিজেও অভিযানে গিয়ে পার্কিং সমস্যা দেখেছি। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সাধারণ মানুষের দাবি—প্রশাসন ও ট্রাফিক বিভাগের আরও সক্রিয় ভূমিকা ছাড়া মহাসড়কের এই বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা

স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রির সময় বাড়ল

ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা কখনোই সফল হবে না : রিজভী

বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত