Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 3:42 pm

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কচুবুনিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী একসাথে দলবেঁধে উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

উঠান বৈঠকে তিনি বলেন, আওয়ামী লীগ দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে। আর আমরা সাম্যের রাজনীতি করবো। যে যাই করুক সে তার বাড়ী ঘরে থাকবে। আমরা সকলে প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবো। সমুদ্র সম্পদ, সুন্দরবন ও মোংলা বন্দর ব্যবহারের মধ্য দিয়ে আমরা এই এলাকাসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আপনারা যারা সুন্দরবনের পাশে থাকেন তাদেরকেই সুন্দরবনকে সংরক্ষণ করতে হবে। এমনভাবে জীবিকা নির্বাহ করতে হবে যাতে এ সম্পদের কোনো ক্ষতি না হয়।

এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম ও শাকিল শেখ,সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খানজাহান সরদার, সাধারণত সম্পাদক মোঃ নাছির উদ্দীন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাওলাদার সহ স্থানীয় বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন!

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

নবীনগরে এলপিজি গ্যাসের দামে অনিয়মের অভিযোগ

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

জাবিতে ৪৫তম ব্যাচের রাজা–রানী নির্বাচন: উৎসবমুখর আবহে চলছে ভোটগ্রহণ

নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

ইরানের জনগণের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ