Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ছাত্রদলের উদ্যোগে সন্তোষ-টাঙ্গাইল সড়ক মেরামত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 11:56 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের সন্তোষ-টাঙ্গাইল সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খাল ও জমে থাকা পানির কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

জানা গেছে, কিছুদিন আগে এ সড়কে একটি বড় দুর্ঘটনা ঘটে, যাতে একাধিক ব্যক্তি আহত হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনের কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত রাস্তার কিছু ভাঙা অংশ ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন মাভাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম উসমান এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওয়াসিফ বিন মাহমুদ অয়ন।

শামীম উসমান বলেন,আপনারা সবাই জানেন কাগমারী থেকে সন্তোষ রাস্তাটির অবস্থা অনেক খারাপ। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। সড়ক কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত এটি সংস্কার না করে, ততদিন একজন ছাত্রদল কর্মী হিসেবে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার কিছুটা সংস্কার করার চেষ্টা করেছি। ধাপে ধাপে বাকি অংশও মেরামত করার চেষ্টা করব।”

অন্যদিকে ওয়াসিফ বিন মাহমুদ অয়ন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটির অবস্থা একদম বেহাল। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় আহত হচ্ছে। এলজিইডির সঙ্গে কথা বলার পর তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ততদিন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে রাস্তার কিছু অংশ মেরামতের চেষ্টা করেছি যেন অন্তত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং এলজিইডি কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে, যাতে দ্রুত কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত সড়কটির সংস্কার কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়।

স্থানীয়রা বলেন, ছাত্রনেতাদের এ উদ্যোগ প্রশংসনীয় হলেও সড়কটির স্থায়ী সংস্কার এখন সময়ের দাবি। তারা দ্রুত সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে দুর্গোৎসবের সমাপ্তি

কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ

সংস্কার ও স্থানীয় নির্বাচন ইস্যুতে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান

শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা