Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 8:30 am

আবু সাঈদ, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর হাসপাতালের আধুনিকায়ন ও উন্নয়ন কাজে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করেছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর হাতে অনুদানের চেকটি তুলে দেন।

অনুদানটি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে প্রদান করা হয়। এ সময় জেলা জামায়াতের আমীর ও পঞ্চগড়-১ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসাইন,পঞ্চগড় ২ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ সফিউল আলম,ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোহিনুল্লাহ মুহিব সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী পঞ্চগড় সদর হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং হাসপাতালের আধুনিকায়ন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে বস্তায় আদা চাষে তুহিনের বাজিমাত

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারক লিপি প্রদান

সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বেরোবির সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

মুরাদনগরে প্রবাসীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান