Tuesday , 21 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 21, 2025 4:35 am

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার পুত্র ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে তারা দুই বন্ধু। হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, মোটরসাইকেলযোগে দুইজন মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করছি, এসময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত কোন গাড়ি তাদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ১০৭টি পূজা মন্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

ইতিহাস-ঐতিহ্য আর নান্দনিক সৌন্দর্যে পর্যটকের হিড়িক নাটোরের উত্তরা গণভবনে

দারুন ইহসান মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে দুর্গোৎসবের সমাপ্তি

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫

পূবাইলে থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত