Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 5:02 am

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষ দ্বিতীয় টার্মে ২১ জন শিক্ষার্থীকে আজ ১৯ অক্টোবর (রবিবার) জনপ্রতি চার হাজার টাকা করে গবেষণা বৃত্তি (রিসার্চ স্কলারশিপ) প্রদান করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি থেকে প্রাপ্ত অনুদানের আওতায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সম্মানিত প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এগ্রোনমি ল্যাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, একই উৎস থেকে অদূর ভবিষ্যতে ডিসিপ্লিনের ২০ জন মাস্টার্স শিক্ষার্থীকেও জনপ্রতি ৫ হাজার টাকা করে গবেষণা বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গবেষণা বৃত্তির এই সহায়তা তাদের চলমান গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জাতীয়