Tuesday , 7 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইলিশ শিকারে দুই জেলের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 7, 2025 12:22 pm

সাকিব হোসেন, ​পটুয়াখালী প্রতিনিধিঃ

​ইলিশ মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) এবং আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। তবে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামের এক কিশোরকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

​উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে দুমকি উপজেলার পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ এই জেলেদের আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন নিশ্চিত করেছেন যে, দণ্ডপ্রাপ্ত জেলেদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রজনন মৌসুমে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং অবৈধ শিকারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা

পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার

আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক-তৃতীয়াংশের বেশি শিক্ষক ছুটিতে