Saturday , 13 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 13, 2025 12:45 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোঃ আসাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে। তারা নবীনদের দেশপ্রেম, সততা ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠানই শেষ নয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কচুছড়ি মুখ থেকে দেড় লাখের কাছাকাছি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক

উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

বাণিজ্য মেলার আয়োজনে কটিয়াদী সরকারি কলেজ মাঠ বিনষ্ঠ

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত