Monday , 8 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 8, 2025 12:46 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধির লক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফান্ডামেন্টালস অফ কোয়ালিটেটিভ রিসার্চ ‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কার্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি যতদূর জানি এই কর্মশালার সম্পদ ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুুুরোধ করছি আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে রিসোর্স পার্সনের উত্তরের মধ্য দিয়ে কর্মশালাটি অংশগ্রহণমূলক করে ফলপ্রসূ করবেন। আমি আশা করি আপনারা এই কর্মশালার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্মত গবেষণা প্রবন্ধ তৈরি করে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান জার্নালে প্রকাশ করবেন।’
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়া সম্পদ ব্যক্তি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক

চবিসাস এর নতুন নেতৃত্বে রুপক ও সোহেল রানা

চূড়ান্ত চুক্তি এখনও দূরে, হরমুজ প্রণালী আবার বন্ধ : ইরান

কটিয়াদীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিক নিহত

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চৌদ্দগ্রাম বাদসা-মাসুম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কুয়েটের রোকেয়া হলের টাকায় জমি কিনার অভিযোগ প্রভোস্টের নামে