Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 5:07 am

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৫ ঘণ্টার অনশন অবশেষে শেষ হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম এর লিখিত আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাঁদের অনশন ভঙ্গ করেন।

এ সময় উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করান এবং তাঁদের বুকে জড়িয়ে ধরেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপাচার্য ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের চারটি দাবি পূরণের লিখিত আশ্বাস দেন। এই লিখিত আশ্বাস হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।

শিক্ষার্থীদের দেওয়া বিশ্ববিদ্যালয় উন্নয়নের রোডম্যাপ বলা হয়েছে:

* পিডি নিয়োগ: পিডি নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিজ-এর কাজ শেষ করা হবে।

* বাসের সংখ্যা বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নিরুপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

* অ্যাম্বুলেন্স কেনা: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে আগামী রবিবার মন্ত্রণালয়ে একটি বিশেষ আবেদনপত্র দাখিল করা হবে।

* জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবির দেয়ালে দেয়ালে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের পোস্টার

মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ

কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

বঞ্চিত মুখে হাসি: মাভাবিপ্রবিতে এতিম ও আহতদের পাশে ‘বৈছাআ’

খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি