Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 10:35 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শিক্ষার্থীদের দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে।

হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল পাঞ্জাবি ও মাস্ক পরিহিত এক ব্যক্তি সকাল সাড়ে আটটার দিকে হলে প্রবেশ করে। হলে প্রবেশের পর সরাসরি চারতলায় উঠে ৪২৩ নম্বর রুমে প্রবেশ করে দুটি ল্যাবটপ, দুটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে প্রশাসন।

জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফের একটি ল্যাপটপ ও নগদ টাকা এবং একই বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নূরে আলমের একটি মোবাইল আর একটি ল্যাপটপ এবং বাংলা বিভাগের নাজমুল হোসেনের একটি মোবাইল চুরি হয়েছে।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমাদের নিরাপত্তা শাখার মাধ্যমে অলরেডি জিডি করা হয়েছে। আর এখন থেকে হলের পেছনের গেট রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এছাড়াও এ ধরনের ঘটনা প্রতিরোধর জন্য আরো কি কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে ভাববো আমরা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘আমরা নিরাপত্তা শাখাকে জিডি করার জন্য বলেছি।’

শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি-না এমন প্রশ্ন তিনি বলেন, ‘এর দায়ভার কে নেবে? হলের প্রভোস্টসহ আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলব। ক্ষতিপূরণ সেটা তো আমি দিতে পারি না। বিষয়টি হলের প্রভোস্ট দেখবেন।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ এই হলের ৪২৫ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়েছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে একদল সচেতন শিক্ষার্থীর স্মারকলিপি

ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

নাসির নগরে খাবারে বিষ প্রয়োগে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল