Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 28, 2025 6:38 am

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তারেক রহমান যাতে করে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারে সেই জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে।

একাত্তরে স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে।

জামায়াতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৯৬ সালে জামায়াত আ’লীগের সাথে জোট করে ১৭৩দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে।

পিআর টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

১৯৪৭ সালের কথা উল্লেখ করে বুলু বলেন, ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অভুক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনও দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে।

তিনি ডক্টর ইউনুছকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডক্টর ইউনুছ দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষনা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামীলীগের আমলে দেশের অর্থ পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে বলে তিনি মনে করেন।

বুলু আরও বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।

বুধবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, যুগ্ম আহবায়ক কাজী রকিবুল আহসান মহব্বত, আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও নুরুন্নবী পাটোয়ারী নুরু।

এবং পৌরসভায় সভাপতি জিএম তাহের পলাশী, সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদ ও শরিফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক কাজী মহব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাঈনুল আহসান মাসুদ, আমিনুল ইসলাম ছুট্টু।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

শরীয়তপুরে কোরবানির জন্য খামারে প্রস্তুত দেড় লক্ষাধিক পশু

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ, ৭ জনের বিরুদ্ধে মামলা

ঈদগাঁহ গ্রামার স্কুল আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে উপজেলার সেরা কৃতিত্ব অর্জন

নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা

বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয়

ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।।

গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের ‘অনুগত’ থাকা উচিত: ট্রাম্প