Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কবি নজরুলের ৪৯ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 27, 2025 10:38 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।

আজ বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘কবি নজরুল ভাস্কর্য’তে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রোহান চিশতী, কার্যনির্বাহী সদস্য নওসাদ আল সাইম, আশরাফুল আলম, রিফায়েত আলম রাব্বি-সহ অন্যান্য শিক্ষানবিশ সদস্যরা।

কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাই। কবি কাজী নজরুল ইসলাম সর্বদাই সাম্যের ও ন্যায়-এর কথা বলে গেছেন। তাই এখনো তার সাহিত্যকর্ম মানুষের মাঝে বেঁচে আছে। তার কবিতাই অধিকার আদায়ের আন্দোলনে স্লোগান হয়ে ওঠে। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরাও সর্বদা এই চেতনায় নিজেদের কলমকে ব্যবহার করবে বলে আশা রাখি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহাদৎ হোসেন বলেন, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও বাংলার ইতিহাসে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার অন্যতম নিয়ামক ছিল নজরুলের সাহিত্যকর্ম। তিনি প্রেম, সাম্য, বিদ্রোহের কবি। আজ কবির ৪৯তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় নজরুলকে ধারণ করে এবং নজরুলের সাম্য ও সত্যবাদিতার চেতনাকে ধারণ করে সামনের দিনগুলোতে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি

ভোলহাটে হিলফ উল ফজল ২১ তম তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের

‎চৌহালিতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ৩০ লাখ টাকার মালামাল লুটপাট

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন