Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 18, 2025 2:39 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হিন্দু আইন’ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনব্যাপী এ আয়োজন পরিচালনা করেন কোর্স ইন্সট্রাক্টর এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিজ্ঞ বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে সেমিনারকে প্রাণবন্ত করে তোলেন।

শিক্ষার্থীদের আটটি গ্রুপে ভাগ করে হিন্দু আইনের ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি গ্রুপ নিজেদের আলোচ্য বিষয় উপস্থাপন করে এবং এর মাধ্যমে হিন্দু আইনের ঐতিহাসিক উৎপত্তি, পারিবারিক আইন, বিবাহ ও বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, সম্পত্তি বণ্টনসহ নানা প্রাসঙ্গিক বিষয় উঠে আসে। উপস্থাপনার পর শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ পান, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে।

সেমিনারের শেষ অংশে মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হিন্দু আইনের অবস্থান, এর প্রয়োগ, সীমাবদ্ধতা এবং সংস্কারের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, হিন্দু আইন কেবল একটি প্রথাগত বা ধর্মীয় আইন নয়, বরং আধুনিক সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পারিবারিক ভারসাম্য রক্ষায়ও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পাঠ্যপুস্তকের বাইরে এ ধরনের গ্রুপভিত্তিক আলোচনা তাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। তারা মনে করেন, আইনকে শুধু তত্ত্ব হিসেবে নয়, বরং সমাজে তার কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা বুঝতে এই আয়োজন অত্যন্ত সহায়ক ছিল।

দিনব্যাপী এ সেমিনার শেষে শিক্ষার্থীরা হিন্দু আইনের মৌলিক কাঠামো ও এর আধুনিক প্রয়োগ সম্পর্কে গভীরতর ধারণা লাভ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন

আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির