Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কটিয়াদীতে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 12:22 pm

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদিতে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ভৈরব উপজেলার আমলাপাড়া নিউটাউন এলাকার জালাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (৩০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতলী মুছাপুর এলাকার মৃত আ. মন্নাফ মিয়ার ছেলে মুজিবর রহমান (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নি:) মো. ফখরুল ইসলাম, এসআই (নি:) মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স চারিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সরবরাহের সময় দুই ব্যক্তিকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ হাতেনাতে আটক করা হয়।

বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ

রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

শিবগঞ্জে জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নিতে মাঠে জেলা আমীর

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে: এবিএম মোশারফ হোসেন

রবীন্দ্র কাছারিবাড়িতে ভাঙচুর: অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম

পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ