Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

প্রতিবেদক
বাসস
May 7, 2026 5:00 am

সরকার দেশের অভ্যন্তরীণ নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৭৭ টাকা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২.৯৫ টাকা করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আজ বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ মোতাবেক সরকার যাত্রীভাড়ার এই নতুন হার নির্ধারণ করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৩৮ টাকা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২.৫২ টাকা করা হয়েছে।

আর জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়ার হার ২০২৬ সালের ৫ মে থেকেই কার্যকর বলে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আগামী নির্বাচনে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু বানাবে : মজিবুর রহমান মঞ্জু

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি