Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 8:26 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসনের লক্ষ্যে রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।

এ সময় ঈদগাঁও বাস ষ্টেশনে অবৈধভাবে পার্কিং, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং হেলমেট ব্যবহার না করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩ হাজার ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। পরে অবৈধ পার্কিং দখলমুক্ত করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম জানান- জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান জোরদার করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত