Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 4:18 am

 

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা থাকলেও আচার্যের কাছ থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। ফলে নভেম্বরে সমাবর্তনের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রবিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক হয়ে গেলেও সমাবর্তন হয়েছে মাত্র একবার। দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে এ নিয়ে দুইবার তারিখ পরিবর্তন করে নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আচার্যের (রাষ্ট্রপতি) কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। ফলে সমাবর্তন আদৌ নভেম্বরে হবে কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘নভেম্বরে সমাবর্তন আয়োজনের জন্য আমরা এখনো মহামান্য রাষ্ট্রপতির অনুমতি পাইনি। অনুমতি পেলে নভেম্বরেই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

সমাবর্তনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ডাটা কালেকশনসহ সবকিছু প্রস্তুত। এখন অনুমতি পেলেই সমাবর্তন অনুষ্ঠিত হবে, আর অনুমতি না পেলে হবে না।’

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর উপাচার্য ঘোষণা দেন ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এরপর তা পরিবর্তন করে গত ১৮ মে উপাচার্য ঘোষণা দেন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ব্রেন স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু

‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

নেত্রকোণায় চায়না জালসহ ২ জন আটক

চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই