Friday , 8 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 8, 2025 10:49 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের নিলতা বিরঞ্জ গ্রামের খোরশেদ হোসেন খোকার জানাযা নামাজ আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় নিলতা পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযা পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের জীবনের নানা দিক তুলে ধরে তার রূহের মাগফিরাত কামনা করা হয়।

জানাযার পূর্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও জানাযা পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, এবং মরহুমের ভাতিজা ও ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল খালেক।

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের আরেক ভাতিজা মাওলানা আব্দুল মজিদ। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই হলে শিক্ষার্থীদের নানা দুর্ভোগ

দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

শ্রীবরদীতে মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত