Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহিপুরে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 3:50 pm

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মহিপুরে থানা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৪টার দিকে মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌যালি বের হয়, যা মহিপুর আলিপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌যালিতে থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ,জিয়া সৈনিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর ছিল পুরো এলাকা।

র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন: থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, সহ-সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, মহিপুর থানা যুবদলের সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্যাদা, থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী এক সাহসী আন্দোলন, আমরা এই গণঅভ্যুত্থানের কারনে দেশের গনতন্ত্র স্বাধীনতা ফিরে পেয়েছি তাই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে এই দিনটি প্রতি বছর আনন্দের সাথে পালন করবো।

বক্তব্যরা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী এক সাহসী আন্দোলন, যা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। তারা এই দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সময় এসেছে।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন ও তুহি

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আবদুল হাই শিকদারের সংগ্রহে থাকা ১০ হাজার বই সংরক্ষণে ইউজিসির উদ্যোগ

পরিবেশ রক্ষায় ফুলবাড়ীতে ছাত্রদল নেতার বৃক্ষরোপ কর্মসূচি অনুষ্ঠিত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টার নতুন কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ও ব্যাংকিং সেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক