Monday , 4 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গণঅভ্যুত্থানের এক বছর পরও কর্মকর্তার রুমে শেখ হাসিনার ছবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 4, 2025 6:39 am

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমানের অফিস কক্ষে দেখা গেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি সংবলিত একটি ক্যালেন্ডার।

রবিবার (৩ আগস্ট) সরেজমিনে তার অফিস কক্ষে গিয়ে দেখা যায়, দেয়ালে ‘ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়’ শিরোনামের ২০২১ সালের একটি ক্যালেন্ডার টাঙানো রয়েছে। ক্যালেন্ডারটিতে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছবি রয়েছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও এমন একটি ক্যালেন্ডার কেন এখনো একজন প্রশাসনিক কর্মকর্তার দেয়ালে ঝুলছে—এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দিতে পারেননি মো. হাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টা আমি খেয়াল করিনি। ক্যালেন্ডার তো আমি নিজে টানাইনি, কে টানিয়েছে তাও জানি না। আমরা ব্যস্ততার মধ্যে থাকি, সবকিছু খেয়াল রাখার সময় হয়ে ওঠে না। আমি শেখ হাসিনার সৈনিক না, বঙ্গবন্ধুর সৈনিকও না—কোনো দিনও ছিলাম না। আমি ১৮ বছর ধরে চাকরি করছি, কোনোদিন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চাকরি করিনি।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে সেনাবাহিনীর গাড়ী ও বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে পূবাইল থানা যুবদলের আনন্দ মিছিল

চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

প্রায় ২ বছরে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

চৌদ্দগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ