Thursday , 31 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 31, 2025 6:58 am

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

সারাদেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুণ: নির্ধারিত চুড়ান্ত খসড়া তালিকায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসন পরিবর্তিত হয়ে চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভার সহ উপজেলা তের ইউনিয়নের প্রায় চার লাখ ভোটারের বিশাল উপজেলা চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি। বুধবার রাতে তাৎক্ষনিক চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলা একটি স্বনামধন্য উপজেলা। এ উপজেলায় ভোটার প্রায় ৪ লাখ। প্রস্তাবিত খসড়া সংসদীয় আসনের তালিকায় চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণকে সংযুক্ত করায় পুরো চৌদ্দগ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-১১ সংসদীয় আসন পূর্বের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলা নিয়েই বহাল রাখতে হবে। চৌদ্দগ্রাম আসন পূর্বের ন্যায় বহাল না হলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতৃত্বে চৌদ্দগ্রামের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলণে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মজুমদার, গাজী শহিদুর রহমান, আকতার হোসেন, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর বিএনপি’র সদস্য অধ্যাপক এয়াকুব পাটোয়ারী, আবদুর রশিদ, কাজী জসিম, দুলাল পাটোয়ারী, হাছান শাহরিয়ার খাঁ, ইলিয়াছ পাটোয়ারী, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসহাক ব্যাপারী, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, বাবুল মুন্সী, আইয়ুব আলী পাটোয়ারী, ইয়াছিন পাটোয়ারী, মতিন পাটোয়ারী, কামাল উদ্দিন মজু:, আলমগীর হোসেন, পৌর মৎস্যজীবি দলের আহ্বায়ক মাসুদ রানা সুজন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক প্রমুখ।

বুধবার আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এ খসড়ার বিরুদ্ধে বিরুদ্ধে সংক্ষুদ্ধরা আবেদন করতে পারবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

‎ ‎মাভাবিপ্রবিতে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে বাঁচল ৮ নবীনের স্বপ্ন

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১

‎কুবিতে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন