Monday , 21 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে একজনের মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 21, 2025 1:01 pm

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের কানাইপুর কোষাগোপালপুর এলাকায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

এছাড়াও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। যা জেলা কালেক্টরেটের মাধ্যমে আসামীর জমি-জমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করতে বলা হয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় ধর্ষক কে কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জেলার সদর উপজেলার কানাইপুর কোষাগোপালপুর এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৩ বছরের মেয়েকে বাড়িতে রেখে রোগী দেখতে হাসপাতালে যায় তার পরিবার।

আসামী বিষয়টি জানতে পেরে ফাঁকা বাড়িতে একটি ঘরের মধ্যে দরজা জানালা আটকিয়ে প্রতিবন্ধী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার, চেঁচামেচি করলে নুরুউদ্দিন মোল্লা ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়।

এই ঘটনায় শিশুটি বাবা মান্নান মোল্লা বাদী হয়ে কোতয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষক নুরুদ্দিন বাদীর চাচা।

নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে। এ রায় কার্যকরের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ কমবে বলে মনে করেন তিনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত

রামগতিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ২৫ দোকান

প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘের মহাসচিব

‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

মাদারীপুর শহরে ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ইজিবাইক চালককে মারধরের অভিযোগ

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান