Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাসস
April 25, 2026 2:22 pm

জেলার মুজিবনগর উপজেলায় আজ বাড়ির বাথরুমে বালতিতে রাখা পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা এগারোটার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইব্রাহিম ইবনে আরিয়ান জেলার মুজিবনগর উপজেলায় দারিয়াপুর গ্রামের শরিয়ত হোসেন দুদুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের বাড়ির ভেতরেই খেলছিল ছোট্ট শিশু ইব্রাহিম ইবনে আরিয়ান। সবার অগোচরে শিমুটি একসময় বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। সেখানে রাখা পানিভর্তি একটি বালতির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে ভিতরে পড়ে গেলে শিশুটি আর উঠতে পারেনি। কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা বাথরুমে উঁকি দিয়ে দেখেন, পানিভর্তি বালতির মধ্যে নিথর হয়ে পড়ে আছে তার সন্তান। দ্রুত শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ

জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু

প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার বসছে বিএনপি

শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ, স্থায়ী শান্তির জন্য সংলাপের আহ্বান

সামাজিক সুরক্ষা সংস্কার বাস্তবায়নে এডিবি’র ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ

ফরিদপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ‌ও পথসভা অনুষ্ঠিত