Monday , 21 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

এসএসসি পরীক্ষার শীর্ষস্থানকারী আপনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 21, 2025 12:55 pm

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে চাপিয়ে নিয়েছেন পুরো সংসারের ভার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়।

সকালে ও বিকেলে তিনটি টিউশনি করে চালান সংসার, আর রাতের নিস্তব্ধতায় হাতে তুলে নেন পাঠ্যবই। এই সংগ্রামী কিশোরই এবারের এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার শীর্ষস্থান অর্জন করেছেন।

আপনের এই অসামান্য সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। খোঁজখবর নিয়ে আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আপনের মতো মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্ববান শিক্ষার্থীরা সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না  আসে, সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব।

তার এই সাফল্যে গর্বিত আজ পুরো কুড়িগ্রাম। শুধু জেলার নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও সে হয়ে উঠেছে এক উদাহরণ, এক অনুপ্রেরণা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার

সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধা হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা/

সন্দ্বীপে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতাকর্মীরা ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান