Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 20, 2025 12:38 pm

 

মো পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শককে শাড়ি ও চুড়ি উপহার দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (২০জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ব্যতিক্রমি আয়োজন করেন।

শিক্ষার্থীরা বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রক্টর ও ছাত্র পরামর্শকের চেয়ারে শাড়ি জড়িয়ে দেন শিক্ষার্থীরা। এসময় তাদের “ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন শাড়ি পড়ে!”“লেজুড়ের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না।”“শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না।”“আবু সাঈদের ক্যাম্পাসে নোংরা রাজনীতি চলবে না।”“প্রশাসন যদি দায়িত্ব পালন করতে না পারে, তবে সরে দাঁড়ান।”সহ নানান স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “প্রশাসন ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে পদক্ষেপ নিয়েছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে কিছু সংগঠন। এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা চাইনা দ্বিতীয় আবু সাঈদ এখানে মৃত্যুবরণ করুক। অবিলম্বে আমাদের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমরা পূর্বে দেখেছি ছাত্রলীগ কিভাবে হলের সিট দখল, র‍যাগিং ও গেস্টরুম কালচার পরিচালনা করে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এসব কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে প্রশাসন চুপ করে রয়েছে। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে শাড়ি ও চুড়ি দিয়ে নিন্দা জানিয়েছি। প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন।”

শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “এই নোংরা রাজনীতির কারণেই আমরা সাঈদকে হারিয়েছি। প্রশাসনের প্রশ্রয়ে আবারও সেই রাজনীতি ফিরে আসছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—ছাত্র সংসদ ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য নয়। সময়মতো ব্যবস্থা না নিলে আমরা মাঠে নামব।”

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।

এরপরও, গত ৯ জুলাই ইসলামিক ছাত্রশিবিরের বেরোবি শাখার কমিটি ঘোষণা করা হয়, যেখানে মো. সুমন সরকার সভাপতি ও আব্দুর রাকিব মুরাদ সেক্রেটারি নির্বাচিত হন।

এছাড়া, ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালক ড. মো. ফেরদৌস রহমান ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিলে একটি খেলার উদ্বোধন করেন এবং ২০ জুলাই বেরোবি ছাত্রদলের ব্যানারে সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন আয়োজিত হয়।

এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সিন্ডিকেট সদস্য হয়ে যিনি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছেন, তিনিই কীভাবে ছাত্রদলের নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন? এটি তো আইন ও নীতিকে উপহাস করার সামিল।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাদককে চিরতরে নির্মূল করা ছাড়া আর কোনো বিকল্প নেই : রফিক শিকদার

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

হত্যা মামলায় আটক বেরোবি শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে, চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপির এক নেতা

রাজাপুরে সরকারি গাছ বিক্রির অভিযোগ সরকারি প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ : হাসপাতালে ভর্তি

মাদারীপুরে সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা