Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 17, 2025 6:11 am

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং চর্চা ও চেতনা ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র সংগঠন ‘থার্মোকল’। সংগঠনটির আহ্ববায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্র হিসেবে রয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য বাগচী।

বৃহষ্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন নবঘোষিত কমিটির মুখপাত্র ঐশ্বর্য বাগচী।

থার্মোকলের উপদেষ্টা পর্ষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

কমিটির নির্বাহী পর্ষদে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা ও নাজমুস সাকিব।

এছাড়া কাউন্সেলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ ও খন্দকার ইফতেখার আহমেদ।

নবগঠিত কমিটির আহ্ববায়ক নাবিল মোস্তফা জানান, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের মাঝে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখা মাধ্যম হিসেবে আমরা থার্মোকল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের ফলে অনেক মেধাবী চলচ্চিত্র নির্মাতা উঠে আসবে এবং দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং একসময় দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে পথ দেখাবে সংস্কৃতির রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

উন্নত কৃষির দিকে খানসামায় পার্টনার কংগ্রেসে আশাবাদ

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত

ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন