Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 13, 2025 1:03 pm

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়োজনে ৫ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু হয়েছে। এবারের নাট্যোৎসবের প্রতিপাদ্য হলো ‘বিশ্ব মঞ্চ মানবতার জয়গান যুদ্ধ নয়, শিল্প হোক শক্তির সন্ধান’।

রবিবার (১৩ জুলাই) সকাল নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা বিভাগ সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তনে এই বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভক্ত সমাজকে একত্রিত ও ঐক্যবদ্ধ করতে এই পারফরমিং আর্টস একটি শক্তিশালী মাধ্যম। আমি আশা করি এই বিভাগ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় সারা দেশের সংস্কৃতির উন্নয়নে গুরুত্বর্পূণ অবদান রাখবে।’

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, এবং কোরিয়ার মাইম অভিনেতা ও কোরিয়া মাইম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. লি জিয়ংহুন।

উৎসবে দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মোট সাতটি নাটক মঞ্চস্থ হবে। ১৩ জুলাই সকাল মঞ্চস্থ হয় Mr. Lee Jeong-hoon এর Pantomime: Wall, Butterfly, Baby (Korea), মির লোকমান নির্দেশিত Chair: The Sign of Power এবং মাহবুবুল আলম নির্দেশিত Guantanamo Bay। ১৪ জুলাই মঞ্চস্থ হবে শাহিনুর ইসলাম নির্দেশিত Dr. Jekyll & Mr. Hyde। ১৫ জুলাই পরিবেশিত হবে শাকিবুল হাসান নির্দেশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। ১৬ জুলাই সন্ধ্যা ৭:৩০ টায় মঞ্চস্থ হবে মোনালিসা রায় নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা।

উৎসবের শেষদিন ১৭ জুলাই পরিবেশিত হবে মানিকগঞ্জের আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান। একই দিন সন্ধ্যা ৭:১৫ টায় নাট্যজন সম্মাননা প্রদান করা হবে মানিকগঞ্জের পালাকার ও বাউলশিল্পী সাইদুর রহমান বয়াতীকে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় চালককে গাছে বেঁধে চার্জার ভ্যান ছিনতাই

চৌদ্দগ্রামে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

বিকেল ৩টায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্রসংগঠন

শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

নাসির নগরে নদীতে ডুবে আপন দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গোকর্ণ গ্রাম,