Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 13, 2025 6:56 am

 

সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘নেতৃত্ব উন্নয়ণ কর্মশালা’ ২০২৫-এর নতুন সদস্যদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৩১৫ নং কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক নেতৃবৃন্দ। উপস্থিত অ্যালামনাইবৃন্দ ক্লাবে তাদের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। পাশাপাশি কর্পোরেট, ব্যাংকিং সেক্টর ও সিভিল সেক্টর নিয়ে আলোচনা করেন এবং পেশাগত জীবনে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন। সবশেষে ক্লাবের নবীন সদস্যদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তোলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে বরাবরের মতোই ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের মাঝে সেতু হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছে ক্যারিয়ার ক্লাব।

ক্লাবের সাধারণ সম্পাদক ইরফান হোসাইন বলেন, এলডিপি হলো ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া। এই প্রোগ্রামের সাথে যুক্ত শিক্ষার্থীরা পাবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, ক্লাবের বিশেষায়িত এগারোটি টিমে কাজের অভিজ্ঞতা, এক বছর মেয়াদী ট্রেইনিং ও সেশনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়া তোলার সুযোগ।

উল্লেখ্য, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা (লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। অসংখ্য আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাচাই করে ৮০ জন শিক্ষার্থীকে এবছর ক্লাবের বিশেষ সদস্যপদ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নিয়োগ দিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। এলডিপি’র অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের একবছর ধরে ধাপে ধাপে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের দক্ষতা যাচাইয়ে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী পাপেট থিয়েটার কর্মশালা

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া : জাতিসংঘ সংস্থা

কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা