Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 7:12 am

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে “অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ” এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শহিদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে আমরা আজ এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেছি, যা যুক্তিবাদী মননের এক উজ্জ্বল অনুশীলন। উপাচার্য বলেন, আবু সাঈদ সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ আমাদের তরুণ প্রজন্মকে ন্যায্যতা, যুক্তি এবং মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে।

শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয় হলো চিন্তা, যুক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্র। আমি আশা করি এই বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ অংশ নিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

চলতি মাসের ২১দিনে এসেছে ২৪ হাজার ৪৬৪ কোটি টাকা রেমিট্যান্স

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত