Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

 

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সৈয়দা সিফাত জাহান, অতি. উপপরিচালক (উদ্যান) রোস্তম আলী, অতি. উপপরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল করিম, কৃষক PFS (ধান) মতিয়ার রহমান, PFS (পুষ্টি) কলি আকতার, PFS (GAP) নয়ন চন্দ্র।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি ও পুষ্টির উন্নয়নে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটানো সম্ভব। এই প্রকল্প শুধু কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে না, পাশাপাশি খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা এবং টেকসই কৃষি উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে টেকসই ও সহনশীল প্রযুক্তি প্রয়োগ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের গ্রামীণ জনপদের কৃষি ও পুষ্টি উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

ববি ক্যাম্পাস জুড়ে জলাবদ্ধতায় নাকাল শিক্ষার্থীরা

হাদী গুলিবিদ্দের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি, নালিতাবাড়ীতে গ্রেপ্তার ২

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল চালকের

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার