Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিখোঁজের দুদিন পর সিএনজিচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 17, 2026 12:17 pm

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর আবুল কালাম বলুচান (৩৫) নামে এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই ব্রিজসংলগ্ন জুড়ী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম বলুচান উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন। নিহতের ভাই কামাল উদ্দিন জানান, ১৫ সেপ্টেম্বর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার ভাই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের সভাপতি সাইদুর রহমান সুমেল বলেন, ‘আব্দুল কালাম (বলুচান) দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ তার মরদেহ পাওয়া গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

খুলনায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন ‘জিয়া হল কমপ্লেক্স’

পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

বাগেরহাট জেলায় ৪টি আসন বহালের দাবিতে চলছে ৪৮ ঘন্টার হরতাল

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ