Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিজ্ঞান বিতর্কে সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 17, 2026 12:09 pm

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর সিরাজগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে সবুজ কানন উচ্চ বিদ্যালয়।

বুধবার সিরাজগঞ্জের বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘বিকিউআইএফ’ মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ‘শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, যুক্তিবাদী ও বিজ্ঞানমুখী প্রজন্ম গড়তে প্রয়োজন বিজ্ঞানমনস্ক শিক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শহরের সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাবিহা তাহসিন অবনি।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. আতাউর রহমান খান। সঞ্চালনা করেন দৈনিক নিউ এজের সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি।

বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর শাহ খন্দকার আব্দুল বারী, সহকারী পরিদর্শক মোহাম্মদ রবিউল হাসান মণ্ডল, সহকারী পরিদর্শক মাকসুদা পারভীন এবং সহকারী প্রোগ্রামার মো. সামিউল ইসলাম। আয়োজনের সার্বিক সমন্বয়ে ছিলেন সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা। সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেন কল্যাণ ভৌমিক, এম আতিকুল ইসলাম বুলবুল ও কোরবান আলী লাভলু।

প্রতিযোগিতায় বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক স্কুল, কওমি জুট মিলস হাই স্কুল এবং ভিক্টোরিয়া হাই স্কুল অংশ নেয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত