Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুষ্টিয়ায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 17, 2026 8:38 am

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ চার যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ১২ মাইল এলাকায় মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি চালক ও চার যাত্রীর মধ্যে চারজনকে মুমূর্ষু অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করেছে।

ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম হাইওয়ে পুলিশ পরিচালনা করবে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মৌসুমের আগেই পঞ্চগড়ে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, বাড়ছে পর্যটকের ভিড়

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

মাদকাসক্তি তরুণদের হৃদযন্ত্রের জন্য হুমকি, বাড়ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক

বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন