Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 11:26 am

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধসে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে জরুরি বিভাগের কক্ষে হঠাৎ বিকট শব্দে ছাদের প্লাস্টার ধসে পড়ে। এতে উপস্থিত কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম কিছুটা বেশি আহত হলেও তার অবস্থা গুরুতর নয়। ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য চিকিৎসাসেবা ব্যাহত হলেও পরে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী লক্ষ্মীপুর গ্রামের রহিমা বেগম বলেন, “আমি চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলাম। রোগীর বেডে শোয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। ভাগ্যক্রমে আমি আহত হয়নি। তবে কয়েকজনকে আহত হতে দেখেছি।”

জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শামীমা আক্তার সুইটি জানান, ঘটনার সময় কক্ষে রোগী ও স্বজনদের ভিড় ছিল। হঠাৎ ছাদের প্লাস্টার ধসে পড়ে অন্তত পাঁচজন আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দুধকুমারের ভাঙনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা

লক্ষ্মীপুরে পানির পাইপলাইন স্থাপনের সময় ৩টি মর্টার শেল উদ্ধার

কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত

নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা