Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 11:03 am

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব আব্দুল হামিদ বুরহানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে রাসেল মিয়ার সঙ্গে কোনো ধরনের দলীয় ও সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গত দুই মাসে মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের অন্তত ২৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাটোরে বাস আটকে দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

ডিমলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষক

ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই ক্লাসেনের

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত