Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 21, 2025 4:20 am

মোঃ জিসান রহমান, ‎মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২০–২১ সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ‎শুক্রবার (২০ জুন) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সন্তোষ পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত একটি ছাত্রাবাস (মেস) থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোঃ ইমাম হোসেন জানান, “সিএসই বিভাগের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি উপাচার্য মহোদয়কে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে কাগমারী পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতর থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাংগাইল সদর হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে জানা গেছে, জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।”

‎এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ছাইফুল ইসলাম বলেন, “প্রক্টর ফোনে জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

এদিকে জুনায়েদের রুম থেকে একটি নোট পাওয়া যায় যেখানে লেখা ছিলো

“World is a fine place and worth fighting for!!”

‎এদিকে জুনায়েদের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তে সার্বিক সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে পারে কুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ড্রোন

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

শেরপুর-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র সংগ্রহ

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হামলা জোরদার করছে ইরান

লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি