Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, শরীয়তপুরে শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 6:56 am

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. বোরহান উদ্দিন (৩১) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) শিশুটির বাবা ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকায় একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কাইচকুড়ি এলাকার ওই মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে শিশুটির সঙ্গে যৌন নির্যাতন করেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা করেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট

চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

অনলাইন জুয়ার প্রতিবাদকারী কলেজ শিক্ষক আরিফুলের মৃত্যু, হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

পুলিশ পরিদর্শকদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত