Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হৃদরোগে পর্যটকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 12, 2026 7:05 am

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামে একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে আসেন। পরে তারা শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।

মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটে ফেরার পথে আশিষ কুমার হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় কয়েকজন তার মোবাইল ফোন নিয়ে সঙ্গে থাকা ব্যক্তিদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর স্পিডবোটে করে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন। সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘুরে বিকেলে ট্যাকেরঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ট্যাকেরঘাটে ফেরার সময় আশিষ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

নিহতের সঙ্গে থাকা বন্ধু রাজ শেখর বণিক বলেন, ‘বিকেলে আমরা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় উঠে আশপাশে ঘোরাঘুরি করি। পরে পাঁচজন বন্ধু একসঙ্গে হলেও আশিষকে দেখতে না পেয়ে তাকে কল করি, কিন্তু তিনি ফোন ধরেননি। পরে তার ফোন থেকেই আমাদের কাছে কল আসে। তখন জানতে পারি, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পূবাইলে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম