Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 12, 2026 6:19 am

শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন। এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ভাইয়ের জন্য তাদের বাবা কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ওই টাকা তারা জুয়া খেলে ও নেশা করে শেষ করে ফেলেন। পরে কষ্ট করে সেই ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা।

পরিবারের অভিযোগ, শুক্রবার আবারও দুই ভাই বাবার কাছে কিস্তিতে ৫০ হাজার টাকা তুলে দেওয়ার দাবি করেন। টাকা না দিলে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেন তারা। পরে বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

সবুর বেপারীর বড় ছেলে আলআমিন বলেন, ‘আমার ছোট দুই ভাই সবসময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝামেলা করে। ওদের নেশার জন্য টাকা না দিলেই বাবা-মায়ের ওপর অত্যাচার করে, বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দিয়েছিলাম। ওরা সেই টাকা জুয়া খেলে আর নেশা করে শেষ করেছে। আবার ৫০ হাজার টাকা চেয়েছে। বাবা টাকা দেবেন না বলায় বাড়িতে আগুন দিয়ে দিয়েছে। আমরা এখন এ থেকে কীভাবে মুক্তি পাব, সেই ব্যবস্থা করেন।’

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তারা নেশার টাকার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা মাদকের বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থা নেব।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বানেশ্বর ভূমি অফিসের সামনে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মুন্সীগঞ্জে সুপেয় পানির সঙ্কট নিরসনে স্থাপন করা হচ্ছে ৫৪৪টি গভীর নলকূপ

পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ

জাপানের হোক্কাইডো দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান: ইসরাইলি সামরিক বাহিনী