Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টাঙ্গাইলে বাজার থেকে ফেরার পথে সাবেক আনসার সদস্য খুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 7:44 am

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান (৩৭) হাবলা উত্তরপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা আনসার সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফ খানকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হানিফ খানকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাসাইল থানার ওসি আলমগীর কবির।

ওসি আরও জানান, মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী শীতের পিঠা উৎসব

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট উয়েফা সভাপতির

মৌসুমের শেষ সময়ে জমজমাট চাঁপাইনবাবগঞ্জে আম বাজার

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা