Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হেবা আইন পরিবর্তনের উদ্যোগের সমালোচনা রফিকুল ইসলাম মাদানীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 7:26 am

ইসলামিক উত্তরাধিকার ও হেবা বা দানসংক্রান্ত আইনে পরিবর্তনের যে কোনো উদ্যোগের বিরোধিতা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেছেন, মহান আল্লাহর নির্ধারিত বিধানই মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রফিকুল ইসলাম মাদানী এ বিষয়ে তার মতামত তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি বলেন, বাবা-মায়ের প্রতি দরদের কথা বলে দান করা সম্পত্তি বা হেবা সংক্রান্ত আইন পরিবর্তনের চেষ্টা করা উচিত নয়। এমন উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রেও একই ধরনের যুক্তি সামনে আসতে পারে বলে উল্লেখ করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাঁর চেয়ে বান্দার প্রতি বেশি দয়াশীল কেউ নেই। মানুষের কল্যাণের বিষয় বিবেচনা করেই তিনি বিভিন্ন বিধান দিয়েছেন। তাই এসব বিধানে অতিরিক্ত হস্তক্ষেপ বা পরিবর্তনের প্রয়োজন নেই।

তিনি বলেন, কোনো বিধানের অন্তর্নিহিত কল্যাণ সবসময় মানুষের বোধগম্য নাও হতে পারে। তবে আল্লাহর নির্দেশের মধ্যে কল্যাণ রয়েছে—এই বিশ্বাস রাখা ঈমানের অংশ। তার মতে, আল্লাহর বিধান মেনে চলাই একজন মুসলিমের দায়িত্ব।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদির আর নেই

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

জনসংখ্যার অনুপাতে সংসদের আসন সংখ্যা বাড়ানো সময়ের দাবি: হুইপ দুলু

ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

ফ্রান্সের নতুন কোচ জিদান